প্রিন্ট এর তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
গুম, মানবাধিকার ও বিচারব্যবস্থা নিয়ে ফেনী ইউনিভার্সিটিতে ‘ল লেকচার’
||
ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগ এবং ফেনী ইউনিভার্সিটি ল’ মুটিং সোসাইটি (ফুলমস) যৌথ উদ্যোগে “ল’ লেকচার ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে এ আয়োজন করা হয়।এবারের প্রতিপাদ্য ছিল—“অকথিত সত্যের অনুসন্ধান: জোরপূর্বক গুম, ক্রান্তিকালীন ন্যায়বিচার, এবং জুলাই-পরবর্তী বাংলাদেশে আইনের শাসন”।জাতীয় সংগীত, পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও অতিথিদের সংবর্ধনার মাধ্যমে আয়োজনের সূচনা হয়। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আয়াতুল্লাহ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (অ্যাক্টিং) ড. মাসুদুল হক চৌধুরী। বক্তব্যে তিনি এই আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন জ্ঞানভিত্তিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে মূল বক্তা সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী ও গুম কমিশনের সাবেক সদস্য ড. নাবিলা ইদ্রিস কমিশনের অভিজ্ঞতা থেকে গুমের বাস্তব চিত্র ও সত্য অনুসন্ধানের গুরুত্ব তুলে ধরেন। আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কাজী তাসনিম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক, প্রক্টর মোস্তফা মামুন হায়াত, ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সালমা আক্তার, ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস।আইন বিভাগের শিক্ষার্থী সানজিদা জান্নাত সায়মা ও ফাওজে ফেরদৌস মিল্লাত রামিসার যৌথ সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন মুটিং সোসাইটির সাধারণ সম্পাদক কাজী মহিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বিবি জুলেখাসহ সংগঠনটির অন্যান্য কার্যনির্বাহী সদস্য এবং আইন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে প্রধান বক্তাকে সম্মাননা স্মারক প্রদান এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী