প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
ফেনীতে দুই মসলা মিলকে দেড় লাখ টাকা জরিমানা
অনলাইন ডেস্ক ||
ফেনীতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানের দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৪ মে) ইসলামপুর রোডস্থ আবু বকর সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ‘ফরিদ মিল’ নামে একটি মসলা ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণে অনিয়ম এবং কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকাসহ বিভিন্ন অসংগতি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৯ ধারা অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে হায়দার মিয়ার মিল আরেক মসলা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মূল্য তালিকা সংরক্ষণ না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সূত্রে আরও জানা যায়, জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফেনী জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, ফেনী সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আবদুর রহমান, জেলা প্রশাসনের সাপোর্টিং স্টাফ এবং জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিম।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী