প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র নবায়ন না করায় দাগনভূঞায় ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
দাগনভূঞা প্রতিনিধি ||
দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র নবায়ন না থাকায় একটি ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সিন্দুরপুর ইউনিয়নের ‘ইকবাল ব্রিকস’ নামের ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইটভাটাটির লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী