প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: জালালিয়া সুইটস’র লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক ||
ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে জালালিয়া সুইটস অ্যান্ড পেস্ট্রি শপকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) নিরাপদ খাদ্য আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌভিক রায়।
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপ্রস্তুত, কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা এবং ভ্রাম্যমাণ আদালতের কাজে অসহযোগিতা করার অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর, ফেনী জেলার নিরাপদ খাদ্য বিভাগের সহায়ক কর্মীরা এবং আনসারের একটি দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী