প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০১৯
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বামাস’র মতবিনিময়
||
১০ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ফেনীতে ‘তরুণদের ভাবনা-শীর্ষক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ মানবাধিকার সম্মিলন (বামাস) এর আয়োজনে শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম।
‘বামাস’র চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সিনিয়র আইনজীবী ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আকরামুজ্জমান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এ এস এম তবারক উল্যাহ চৌধুরী প্রমুখ।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী