প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২১
পরিচ্ছন্নতা কর্মীদের কোরবানির পশু প্রদান
শহর প্রতিনিধি ||
২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারিদের জন্য কোরবানি পশুর ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়। সংগঠনটির প্রধান সমন্বয়ক মনজিলা আক্তার মিমি জানান, জেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াউল আলম মিস্টার তাদের কোরবানির জন্য আজ মঙ্গলবার একটি গরু উপহার দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঁইয়া।
মিমি জানান, শ্রমজীবী মানুষগুলো কাল ঈদুল আযহার নামাজের পর নির্দিষ্ট স্থানে পশু কোরবানির পর নিজেদের মধ্যে মাংস বন্টন করবে।
পরিচ্ছন্নতাকর্মী দুলাল জানান, কোরবান দেওয়ার সামর্থ্য নেই। এমন উপহার কোরবানের আনন্দ ও মাংসের স্বাদ দুটোই পাওয়া যাবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী