প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২১
ছাগলনাইয়ায় ২২ জনের জরিমানা
ছাগলনাইয়া প্রতিনিধি ||
ছাগলনাইয়ায় কঠোর লকডাউনের সপ্তম দিনে ২২ জনকে ৮ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৭ জুলাই) বিকালে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিধিনিষেধ বাস্তবায়নে আজ বিকালে উপজেলার জঙ্গল মিয়া রাস্তার মাথা, দারোগার হাট বাজার, দারোগার হাট রাস্তার মাথা ও পশ্চিম ছাগলনাইয়া মোড় ও পৌর শহরের জমদ্দার বাজারে অভিযান চালানো হয়। অভিযানে নির্দিষ্ট সময়ের পরে দোকান বন্ধ না করা, মাস্ক পরিধান না করা এবং অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আসায় মোট ২২ জনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী