প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২১
ফুলগাজীতে ১২ জনকে জরিমানা
ফুলগাজী প্রতিনিধি ||
ফুলগাজী কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে নির্দেশনা অমান্য করায় ১২ জনকে ২ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৭ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরীন সুলতানা কান্তা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে আজ উপজেলার মুন্সিরহাট ইউনিয়নে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সরকারী নির্দেশনা অমান্য করায় ও মাস্ক পরিধান না করায় ১২ জনকে জরিমানা করা হয়।
এতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী