প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২১
ফেনীতে ৭ জনের জরিমানা
শহর প্রতিনিধি ||
করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সরকারের বিধি নিষেধ অমান্য করায় ফেনীতে ৭ জনের ৬ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (২১ এপ্রিল) জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী ও মোঃ বদরুদ্দোজা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে শহরের ট্রাংক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও মহিপাল এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় ৭ ব্যক্তির জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী