প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২১
দিনের ব্যবধানে দেশে করোনায় মৃতের সংখ্যা শতক ছাড়াল
ফেনী ডেস্ক ||
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮২ জনে।
এ ছাড়া নতুন করে আরও ৪ হাজার ৪১৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে।
শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী