প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২১
মিরসরাইয়ে চিরকুট লিখে সাংবাদিকের আত্মহত্যা
মিরসরাই প্রতিনিধি ||
চট্টগ্রামের মিরসরাইয়ে চিরকুট লিখে দৈনিক ইত্তেফাক সাংবাদিক সুজন চন্দ্র মন্ডল নিজের কার্যালয়ের সিলিংয়ের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। অজানা কোন এক আক্ষেপে ‘যার কাছে আমার আবেগের কোন গুরুত্ব নাই, তার সাথে আমার সম্পর্ক নাই’ এই কথা লিখে তিনি আত্মহননের পথ বেছে নেন। গত শনিবার (৩ এপ্রিল) দিবাগত রাত নয়টায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তরে জন্য চট্টগ্রাম মেডিকেলজ কলেজের মর্গে পাঠিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরের পর থেকে সাংবাদিক সুজন মন্ডলের কোন সাড়া শব্দ না পেয়ে তাঁর পরিবার চারদিকে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে স্থানীয় মিরসরাই থানা পুলিশকে খবর দেয় তারা। এসময় মাতৃকা হাসপাতাল রোডের সুজনের ব্যক্তিগত কার্যালয়ের দরজা ভেঙ্গে পুলিশ প্রবেশ করার পর সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় সুজনকে দেখতে পায়। এরপর পুলিশ সাংবাদিক সুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মিরসরাই থানার ওসি মুজিবুর রহমান জানান, সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় আমরা সাংবাদিক সুজনের লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে আমরা ধারনা করছি এটি আত্মহত্যা হতে পারে। তবে ঘটনার তদন্তের পর প্রকৃত রহস্য উদঘাটন হবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী