প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২১
লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে
ফেনী ডেস্ক ||
লকডাউনে জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব প্রকার যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ইতোমধ্যে সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। শনিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।
সূত্র: সময় টিভি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী