প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২১
ফের হাসপাতালে আবদুর রহমান বিকম
ফেনী ডেস্ক ||
ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম। পারিবারিক সূত্রে জানা যায়, হৃদরোগজনিত সমস্যা থাকায় গত মঙ্গলবার রাতে তাকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে তাকে করোনারি কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও তিনি একাধিকবার হৃদরোগজনিত সমস্যা নিয়ে ফেনী এবং ঢাকায় হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছিলেন।
তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী