প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২১
কাজীরবাগে গোপন বৈঠক : জামায়াতের ৮ নেতাকর্মী আটক
শহর প্রতিনিধি ||
ফেনীর সদরের কাজীরবাগে গোপন বৈঠককালে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সহযোগিতায় জামায়াতের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বুধবার (৩১ মার্চ) সকালে কাজীরবাগের ইউনিয়নের শ্রীপুর গ্রামের জামায়াত নেতা রেজাউল হক মাষ্টারের বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান।
ওসি জানান, এসময় তাদের কাছ থেকে ডিবি ওসি আরও জানান, আটকের সময় তাদের কাছে ধর্মীয় বই ও জিহাদি লিফলেট পাওয়া গেছে৷ এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী