প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২১
হাজারী কলেজের পক্ষ থেকে স্বপন মিয়াজীকে শুভেচ্ছা
শহর প্রতিনিধি ||
ফেনী পৌরসভার নব-নির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীকে শুভেচ্ছা জানিয়েছে জয়নাল হাজারী কলেজ। গতকাল মঙ্গলবার (২ মার্চ) দুপুরে পৌর কার্যালয়ে কলেজ অধ্যক্ষ আবদুল হালিমের নেতৃত্বে শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কাল মেয়র আগামীতে কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এসময় বাংলা বিভাগের সহকারি অধ্যাপক হারুনুর রশিদ, রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক আবুল বাশার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান টিকেন্দ্র নারায়ণ ভৌমিক, অর্থনীতি বিভাগের প্রধান মায়া রাণী অধিকারী, ভূগোল বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম, যুক্তিবিদ্যার প্রভাষক ফেরদৌস আরা, বিজ্ঞান বিভাগের পদর্শক সীমা রাণী নাথসহ কলেজের রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী