প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০১৯
জন্ম নিবন্ধনের সময় ছাগলনাইয়ায় ভারতীয় নাগরিক আটক
||
২৭ নভেম্বর, ২০১৯ ।। ছাগলনাইয়া সংবাদদাতা ।।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে জন্ম নিবন্ধন করার সময় কার্তিক আচার্য (২৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত কার্তিক ভারতের ত্রিপুরার সাব্রুমের মনুভংকুল শান্তিপল্লীর মতিলাল আচার্যের ছেলে।
মহামায়া ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন চৌধুরী বাদশা জানান, বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কার্তিক ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনের করতে আসে। তার কথাবার্তায় সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসবাদে সে ভারতীয় নাগরিক বলে স্বীকার করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
পুলিশ জানায়, আটককৃত কার্তিক পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোডের ইয়াসিন চৌধুরীর বাড়িতে ভাড়া থাকতো এবং একই বাড়ির ভাড়াটিয়া বিপ্লব দাসের সিএনজি চালাতো। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী