প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২১
ফেনীতে লাজ ফার্মার বছর পূর্তি উদযাপন
শহর প্রতিনিধি ||
ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজ ফার্মা লিমিটেড ফেনী শাখার এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারী) রাতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে প্রতিষ্ঠানের বিক্রয় কেন্দ্রে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন এর পরিচালক ও অতিথিরা।
এসময় মার্কেটাইল ব্যাংক দাগনভূঞা শাখার ম্যানেজার মনোয়ার হোসেন সেন্টু, এস এন বি গ্রুপের চেয়ারম্যান মাইন উদ্দিন বাচ্চু, লাজ ফার্মা লিমিটেড ফেনী শাখার পরিচালক মোজাম্মেল হক সোহেল, জিয়াউর রহমান মাসুদ এবং ফেনী ব্রাঞ্চের ম্যানেজার মোঃ সাব্বির হোসেন (এরশাদ) প্রমুখ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী