প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২০
ফ্রেন্ডস ইউনিটির ব্লাড ডোনার ক্লাবের বিজয় দিবস উদযাপন
পরশুরাম সংবাদদাতা ||
পরশুরামে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছে ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব। আজ বুধবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে বিলোনিয়া স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জানান, বিজয় দিবস উপলক্ষ্যে করোনা সংক্রমণ রোধে পরশুরামের বিভিন্ন পয়েন্টে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়াও সকালে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এতে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো: ইউনুছ, সাধারণ সম্পাদক নাহিদ হায়দারসহ কার্যকরী কমিটির সদস্য এবং সাধারণ পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী