প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২০
ফেনী মুক্ত দিবসে জাহিদুল পেল হুইল চেয়ার
শহর প্রতিনিধি ||
ফেনী মুক্ত দিবস উপলক্ষ্যে ফুলগাজী উপজেলার আলোকিত ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে জাহিদুল ইসলাম নামে এক প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। সাংবাদিক মীর হোসেন রাসেল এ হুইল চেয়ারটি ব্যবস্থা করে দিয়েছেন।
ক্লাব সভাপতি তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে নাজিম উদ্দিন শোভনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি অবজারভার ও ডিবিসি নিউজের ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, লিও ক্লাব অব ঢাকা সানওয়ে’র লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট’র উপদেষ্টা, সাংবাদিক মীর হোসেন রাসেল, ক্লাবের উপদেষ্টা কাজী শহীদুল আলম তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, সদস্য রণি, সৌরভ, তারেক, রূহি, আসিফ, কাওসার, মামুনসহ ক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানে লায়ন্স লেডী গভর্ণর লায়ন প্রফেসার জুলেখা বেগম জুঁইসহ করোনায় আক্রান্তদের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী