প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২০
দাগনভূঞায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সেমিনার
দাগনভূঞা সংবাদদাতা ||
দাগনভূঞায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিদারুল কবীর রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, কৃষি অফিসার মোঃ রাফিউল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ এমাম হোসেন, মুক্তিযোদ্ধা পেয়ার আহাম্মদ, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন প্রমুখ।
এসময় শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী