প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২০
সোনাগাজীতে মাদক ও চুরির মামলার দুই আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সোনাগাজী ||
সোনাগাজীতে মাদক ও চুরির মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রহিম সরকার জানান, শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার চরমজলিশপুর ইউনিয়ন থেকে মাদক ও চুরির মামলার দুই আসামী মোঃ লিটন হানিফ (২৮) ও মহিউদ্দিন মহিন (৩৭) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিটন ফুলগাজী উপজেলার কিসমত ঘনিয়ামোড়া গ্রামের রফিকুল ইসলাম মানিকের ছেলে ও মহিউদ্দিন মহিন দাউদকান্দি উপজেলার রতনপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, লিটনের বিরুদ্ধে ৪টি ও মহিনের বিরুদ্ধে ২টি মাদক ও চুরির মামলা রয়েছে। আজ রবিবার (৮ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী