প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২০
সোনাগাজীতে অস্বচ্ছল নারীদের মাঝে ছাগল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, সোনাগাজী ||
সোনাগাজী অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে উন্নত জাতের ব্লাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন, যুবলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী