প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২০
সোনাগাজীর কাস্মির বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সোনাগাজী ||
সোনাগাজীর কাস্মির বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) সকালে ফিতা কেটে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ব্যাংক সোনাগাজী শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান ভূঁইয়া।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইলের সভাপতিত্বে ও দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতা উল্যাহর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মোঃ বাহার উদ্দিন, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন, সাবেক মেম্বার মোঃ নূরনবী ও জসিম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে ব্যাংকের সাফল্য ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন কদমতলা মদীনাতুল উলুম নূরীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ নূরনবী।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী