প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২০
পরশুরামে খেলার উপকরণ পেল ৭২জন ফুটবলার
পরশুরাম সংবাদদাতা ||
পরশুরাম ফুটবল একাডেমীর খেলোয়াড়দের মাঝে ফুটবল খেলার উপকরণ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি ইয়াছমিন আকতার।
ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন শরীফ মজুমদার জানান, ফুটবলের প্রতি তরুণ প্রজন্মকে উজ্জ্বীবিত করে তুলতে এসব উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এসব উপকরণ বিতরণ করা হয়। এতে পরশুরাম ফুটবল একাডেমীর ৭২ জন খেলোয়াড়কে জার্সি, বুট ও মোজা প্রদান করা হয়েছে।
এসময় সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শফিকুল হোসেন মহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, ফুটবল একাডেমীর প্রশিক্ষক ছালেহ আহম্মদ সালু, বেলাল হোসেন এবং আবুল কালাম উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী