প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০১৯
ফেনীতে অস্ত্রসহ আটক ১
||
২১ নভেম্বর, ২০১৯
।। ফেনী ডেস্ক।।
ফেনীতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্প।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান প্রেরিত এক বিবৃতিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে মোঃ শাহীন ওরফে বুলেট (১৯) নামে এক যুবককে শহরের রেলওয়ে জামে মসজিদের সামনে থেকে আটক করা হয়। আটক শাহীন ফেনী শহরের বিরিঞ্চি এলাকার জাগির মিয়া বাড়ির কবির আহম্মদের ছেলে।
বিবৃতিতে জানানো হয়, আটককৃতের দেহ তল্লাশী করে প্যান্টের মধ্যে গোজানো অবস্থায় ০১ টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। এতে আরও জানানো হয়, শাহীন দীর্ঘদিন যাবত ফেনী জেলার বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসী বাহিনীর সাথে যোগসাজশে অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে এবং সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ত্রাশের রাজত্ব কায়েম করছে।
তার বিরুদ্ধে ইতোপূর্বে ফেনী জেলার সদর থানায় ০১ টি মামলা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী