প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২০
উদ্যোমী সংবাদকর্মীদের খুঁজছে ‘দৈনিক ফেনী’
ফেনী ডেস্ক ||
ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে সৃজনশীল সাংবাদিকতার বিকাশে ও ফেনীর গণমানুষের মুখপত্র হিসেবে খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ‘দৈনিক ফেনী’। আমাদের এ সুদৃপ্ত পথচলায় সঙ্গী হতে চাইলে আপনিও যোগ দিতে পারেন। পত্রিকার প্রিন্ট ও অনলাইন ভার্সনে কাজ করার লক্ষ্যে ফেনী জেলার উদ্যোমী, পরিশ্রমী ব্যক্তিদের নিকট হতে আবেদন গ্রহণ করা হচ্ছে।
পদের নাম
পদসংখ্যা
শতার্দি
সংবাদদাতা
১০
পরশ্রমী, উদ্যোমী ও সৃজনশীল সাংবাদিকতায় নিজেকে নিবেদিত করার মানসিকতা থাকতে হবে
চিত্র সাংবাদিক
০২
স্থির ও ভিডিও চিত্রগ্রহণে সৃজনশীল হতে হবে। অফিস প্রদত্ত দায়িত্ব পালনে জেলা যে কোন স্থানে যাবার মানসিকতা থাকতে হবে
গ্রাফিক্স ডিজাইনার
০১
ফটোশপ ও ইলাস্ট্রেটরে দক্ষতা থাকতে হবে। একই সাথে ভিডিও এডিটিং জানতে হবে
বিতরণ ব্যবস্থাপক
০১
পত্রিকা বিতরণ ও বিপনন কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
বিতরণ সহকারি
০১
পত্রিকার বিতরণ ও বিপনন কাজে অভিজ্ঞতা থাকতে হবে
হিসাবরক্ষক
০১
পত্রিকার হিসাবরক্ষণ কাজে অভিজ্ঞ হতে হবে
অফিস সহকারি
০১
পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে
সংবাদদাতা ১০টি পদের মধ্যে ফেনী সদর ও পৌর এলাকায় ৫জন এবং একজন করে ফুলগাজী, পরশুরাম, সোনাগাজী, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলায় নিয়োগ দেয়া হবে।উদ্দীপ্ত ও মনোভাব নিয়ে কাজ করতে ইচ্ছুক ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজ ছবি, ফোন নাম্বার, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতা (যদি থাকে) সংযুক্ত করে doinikfeni@gmail.com এ ইমেইল ঠিকানায় আবেদন প্রেরণ করুন। শুধুমাত্র ইমেইলে আবেদন গ্রহণ করা হবে।
শিক্ষানবিস হিসেবে কাজ করতে চাইলে আবেদন করতে পারেন। সকল পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম এইচ.এস.সি।
ইমেইলের বিষয়বস্তুতে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। নিজস্ব ইমেইল থেকে আবেদন পাঠাতে হবে।
উপজেলা সংবাদদাতা হিসেবে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনকৃত প্রার্থীদের মধ্যে যাচাই-বাছাই শেষে মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকার গ্রহণ শেষে চুড়ান্তভাবে নিয়োগ দেয়া হবে।
বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের শেষ তারিখ ২৫/০৯/২০২০ইং। বিশেষ প্রয়োজনে ০১৭১৫-৭৭৯৮৫৬ এ নাম্বারে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী