প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২০
দিনের ব্যবধানে আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৯৭৩
ফেনী ডেস্ক ||
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৯৭৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। আজ রবিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৩,৯৪১ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় ১০,৮০১ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৮.২৭ শতাংশ।
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬ টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৪২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৫২৪ জন।
এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ০৯১ জন।
নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১০ জন।
এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৭৯ ভাগই পুরুষ।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী