প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০১৯
বাস সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু
||
১৭ নভেম্বর,২০১৯
।। সোনাগাজী সংবাদাতা।।
সোনাগাজীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আলিয়া আক্তার নামে ২ বছর বয়সী এক শিরশু মৃত্যু হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের ডাক বাংলা এলাকায় ঘটা দূর্ঘটনায় আরও ৬ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় দুই জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ফেনী থেকে সোনাগাজীগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ওই শিশুর মৃত্যু ঘটে। এসময় শিশু আলিয়ার মা নিশি বেগমসহ ৬ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত (ইএমও) চিকিৎসক ডাঃ নাজমুল হক শাম্মী জানান, আলিয়ার মরদেহটি ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিশি বেগম (২৫) ও কামাল উদ্দিন (২৮) কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী