প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২০
৫০ পিস ইয়াবাসহ ১০ মামলার আসামী আটক
শহর প্রতিনিধি ||
ফেনী শহরের পুরাতন জেল রোড হতে ৫০ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন শাবলু (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৮ জুলাই) রাত পৌনে এগারটার দিকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান।
তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ফেনীর বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। আটক শাহাদাত ফুলগাজীর দক্ষিণ আনন্দপুরের ভূঞা বাড়ির মৃত আবদুল হাই ভূঞার ছেলে।
এএনএম নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক মোঃ নুরুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছিল। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী