প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২০
আক্রামুজ্জমানের শারীরিক অবস্থার অবনতি
নিজস্ব প্রতিবেদক ||
করোনা আক্রান্ত ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আক্রামুজ্জমানের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বুধবার রাতে তার ছোট ছেলে সাইদুজ্জামান শরীফ বলেন, বাবার ফুসফুসে সংক্রমণ বেড়েছে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে তাই উচ্চ প্রবাহে অক্সিজেন দেয়া হচ্ছে।
শরীফ বলেন, বাবার ফুসফুসে সংক্রমণ ব্যতীত অন্যকোনো শারীরিক সমস্যা নেই। তিনি সচেতন আছেন এবং মুখে খাবার গ্রহণ করছেন।
বাবার সুস্থতায় পরিবারের পক্ষে ফেনীবাসীর দোয়া চেয়েছেন শরীফ।
উল্লেখ্য, এডভোকেট আক্রামুজ্জমান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ১৯ জুন তিনি শ্বাকষ্টজনিত সমস্যা নিয়ে উন্নত চিকিৎসায় সিএমএইচ এ ভর্তি হন। সেখানে তার করোনা পজিটিভ নিশ্চিত করা হয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী