প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২০
আলাউদ্দিন নাসিমের পিতা হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক ||
অসুস্থ হয়ে ফেনী ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক আমলা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাবা।
রবিবার রাত ১১টায় ফেনীর বাসায় বিশিষ্ট সমাজসেবক সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী (৮৭) অসুস্থ হয়ে পড়লে আলাউদ্দিন নাসিম নিজে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল পরিচালক ডাঃ মোয়াজ্জেম হোসেন জানান, সিসিইউতে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।
ডাঃ মোয়াজ্জেম হোসেন জানান, হাঁপানিজনিত সমস্যার কারণে তিনি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছিলেন না। পরে সাকিং করে তার কফ বের করা হয়, এরপর অক্সিজেন দেয়া হচ্ছে।
তিনি জানান, বার্ধক্যজনিত কারণে রোগীর আরও কিছু সমস্যা আছে তাই সবধরনের চিকিৎসা দেয়া যাচ্ছেনা। প্রাথমিক অবস্থার তুলনায় তিনি কিছুটা ভালো আছেন। তবে সিসিইউ ইউনিটে রেখে চিকিৎসকরা রোগীকে চিকিৎসা দিচ্ছেন।
বাবার দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী