প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০১৯
উপকূলীয় মানুষের পাশে থাকতে নিজাম হাজারীর নির্দেশ
||
৯ নভেম্বর, ২০১৯
।। ফেনী ডেস্ক ।।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় নেতাকর্মীদের কাজ করতে নির্দেশ দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপকূলীয় মানুষের পাশে থাকতে কর্মপরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন তিনি। ফেনী উপকূলে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে স্বাভাবিক উচ্চতার চেয়ে উঁচুতে পানি প্রবাহিত হচ্ছে। আবহাওয়ার সর্বশেষ বুলেটিন অনুযায়ী এ উপকূলে ৯ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সকাল থেকে জেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু হেনা জানান, ফেনী উপকূলে সন্ধ্যার পর বুলবুল আঘাত হানতে পারে।
তথ্যসূত্রঃ ফেইসবুক/এস আলম সবুজ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী