প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২০
জিএ একাডেমী স্কুলে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ
রফিকুল ইসলাম ||
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সংক্রমণ প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করেছে ফেনী জিএ একাডেমী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। আজ সোমবার (১৬ মার্চ) সকালে স্কুলে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করেন প্রধান শিক্ষক তাজুল ইসলাম চৌধুরীসহ শিক্ষকরা।
প্রধান শিক্ষক জানান, আগামীকাল হতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের বলা হয়েছে ঘরে অবস্থান করার জন্য। এরপরও কেউ কোনো কারণে বের হলে অবশ্যই যেন মাস্ক ব্যবহার করে।
তিনি জানান, প্রত্যেক শ্রেণিকক্ষে মাস্ক বিতরণকালে করোনা ভাইরাস হতে মুক্ত থাকতে করণীয় বিষয়ে বলা হয়েছে, পরিচ্ছন্ন থাকতে বলা হয়েছে।
প্রধান শিক্ষক জানান, স্কুলের নিজস্ব তহবিল হতে ২ হাজার ৬শ শিক্ষার্থীর জন্য মাস্ক কেনা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী