ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনীতেও শুরু ’নতুন কুঁড়ি’ স্পোর্টস দ্বিতীয় আসর

ফেনীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে অনলাইনে যুক্ত হয়ে দেশব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন।

এদিন জেলা শিল্পকলা একাডেমিতে ফেনী সদর উপজেলা প্রশাসন ও ফেনী পৌরসভার যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম।

ফেনী সদর উপজেলা সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় ফেনীতে ১০টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেবেন। ইভেন্টগুলো হলো—ফুটবল, ক্রিকেট, দাবা, কাবাডি, ব্যাডমিন্টন, সাঁতার, অ্যাথলেটিকস, মার্শাল আর্ট, ভলিবল ও টেবিল টেনিস।

জেলার প্রতিটি উপজেলা থেকে প্রতিযোগী বাছাই করে জেলা পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে। জেলা পর্যায়ে নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে এবং সেখান থেকে চূড়ান্তভাবে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আবৃত্তিকার সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, ফেনী পৌরসভার সচিব মোহাম্মদ সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা একরামুক ভূঁইয়া প্রমুখ।

এর আগে গত ২ মে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসর শুরু হয়েছিল। দ্বিতীয় আসরের নতুন কুঁড়ি কর্মসূচির জন্য অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন।

দৈনিক ফেনী

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফেনীতেও শুরু ’নতুন কুঁড়ি’ স্পোর্টস দ্বিতীয় আসর

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x