ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় মিলল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

ফেনীর পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম চাড়িপুর বায়তুল শরীফ জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

 এ ব্যাপারে এসআরবি-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র পড়ে থাকার তথ্য পেয়ে এসআরবির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় মিলল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x