ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

ভালোবেসে বিয়ে, স্ত্রী ও সন্তান হারিয়ে নির্বাক যুবক

ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে, নতুন সংসারে এসেছিল কন্যাসন্তানও। কিন্তু সন্তান জন্মদানের সাতদিনের মাথায় মারা যান স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। বুধবার (৪ নভেম্বর) স্ত্রীর মৃত্যুর ১২ দিন পর মারা যায় তাদের একমাত্র সন্তান রুমাইসা। ভালোবেসে গড়া সংসারের দুই প্রিয় মানুষকে মাত্র কয়েক দিনের ব্যবধানে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরশুরামের নিজাম উদ্দিন মিলন। নবজাতক রুমাইসাকে দাফন করা হয়েছে মায়ের কবরের পাশেই।

মিলন পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। তার স্ত্রী সুমাইয়ার বাড়ি ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের তারাকুচা গ্রামে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মিলন ও সুমাইয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে ২০২৫ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে প্রথম সন্তান আসে। তবে ফেনীতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মের পর সুমাইয়ার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৪ অক্টোবর মারা যান সুমাইয়া। এরপর নবজাতক মেয়েকে নিয়ে পরিবারের সদস্যরা বাড়ি ফিরেছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে আবারও হাসপাতালে আনা হয়। বুধবার বিকেল ৩টার দিকে ফেনীর জেড ইউ মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

এদিকে স্ত্রীর মৃত্যুর কয়েক দিনের মাথায় সন্তানকেও হারিয়ে ভেঙে পড়েছেন মিলন। মেয়ের মৃত্যুর পর তিনি বারবার মূর্ছা যাচ্ছেন বলে জানিয়েছেন প্রতিবেশী ইসমাইল হোসেন শুভ। তিনি বলেন, স্ত্রী ও সন্তানকে হারিয়ে মিলন একেবারে ভেঙে পড়েছে। মেয়ের মৃত্যুর পর থেকে সে অচেতন অবস্থায় পড়ে আছে। এমন ঘটনায় পরিবারের সদস্যদের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিন রাত ৮টার দিকে উত্তর কোলাপাড়া মাজার বাড়ি কবরস্থানে মায়ের কবরের পাশেই দাফন করা হয় নবজাতক রুমাইসাকে। জন্মের পর মায়ের স্নেহ-স্পর্শ পাওয়া হয়নি তার। শেষ পর্যন্ত মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন শিশুটি।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ভালোবেসে বিয়ে, স্ত্রী ও সন্তান হারিয়ে নির্বাক যুবক

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x