ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

আবারও জামায়াতের ফেনী জেলা আমির নির্বাচিত হলেন মুফতি আবদুল হান্নান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির পদে আবারও নির্বাচিত হয়েছেন মাওলানা মুফতি আবদুল হান্নান। আগামী ২

২০২৭-২৮ সেশনের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। 

 বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এর আগে গত ২১ অক্টোবর ফেনী জেলা জামায়াতের দুই দিনব্যাপী রুকন সম্মেলনে জেলা আমির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটে অনুষ্ঠিত এ নির্বাচনে জেলার প্রায় দুই হাজার পুরুষ ও নারী রুকন ভোট দেন। তবে ভোটগ্রহণের পর ফলাফল তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়নি। কেন্দ্র থেকে ফলাফল ঘোষণার কথা জানানো হয়েছিল।

ওই সম্মেলনে সভাপতিত্ব করেন তৎকালীন জেলা আমির মুফতি আবদুল হান্নান। উদ্বোধনী বক্তব্য শেষে তিনি নির্বাচন পরিচালকদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে রুকনদের সারিতে বসে নির্বাচনে অংশ নেন তিনি। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নজরুল ইসলাম খাদেম। প্রধান নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম।

দৈনিক ফেনী

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আবারও জামায়াতের ফেনী জেলা আমির নির্বাচিত হলেন মুফতি আবদুল হান্নান

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x