ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের মতবিনিময় সভা

৭ শিক্ষার্থী পেলেন ‘একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিভাগের সাত শিক্ষার্থীকে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফেনী ইউনিভার্সিটি ল স্টুডেন্টস’ ফোরামের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক এবং ল স্টুডেন্টস' ফোরামের প্রেসিডেন্ট কাজী তাসনিম জাহান। 

আইন বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া নাজনীন সুনানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ল স্টুডেন্টস’ ফোরামের কো-অর্ডিনেটর তাজদিয়া সরওয়ার। এতে আরও বক্তব্য দেন আইন বিভাগের প্রভাষক মাধবী পাল, উম্মে সায়মা আক্তার উর্মি ও নাঈমা জান্নাত মিতু।

মতবিনিময় সভায় আইন বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, পড়াশোনার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, সহশিক্ষা কার্যক্রম এবং বিভাগীয় পরিবেশসহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন।

অনুষ্ঠানে একাডেমিক ফলাফলে কৃতিত্বপূর্ণ অর্জনের স্বীকৃতিস্বরূপ সাত শিক্ষার্থীকে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন—৩০তম ব্যাচের বিবি জুলেখা, ৩১তম ব্যাচের তানজিনা আক্তার, ৩২তম ব্যাচের মো. ওবায়দুল উল্লাহ রিদওয়ান ও বিজলী আক্তার, ৩৪তম ব্যাচের সাদিয়া আনোয়ারা মাইশা এবং ৩৫তম ব্যাচের সাদিয়া আক্তার নুপুর ও কামরুন নাহার।

অনুষ্ঠানে ফেনী ইউনিভার্সিটি ল স্টুডেন্টস' ফোরামের সাধারণ সম্পাদক এমএ আরাফাত, ল মুটিং সোসাইটির সাধারণ সম্পাদক কাজী মহিবুল হক শাফি, ল স্টুডেন্টস' ফোরামের ফাইন্যান্স সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব, অনুষ্ঠানের আহ্বায়ক ইয়ামিন মাহমুদসহ

আইন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

৭ শিক্ষার্থী পেলেন ‘একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x