ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন, দুই ব্যবসায়ীকে জরিমানা

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে ও নিষিদ্ধ পণ্য ব্যবহার করে খাদ্য উৎপাদনের দায়ে তিনটি পৃথক মামলায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ফেনী সদর উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ‘বগুড়ার দই’ নামক দই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে ও নিষিদ্ধ পণ্য ব্যবহার করে খাদ্য উৎপাদনের দায়ে নীরব ঘোষ ও শুভাষ ঘোষ নামের দুই ব্যবসায়ীকে পৃথক দুটি মামলায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার জানান, খাদ্যপণ্যের গুণগত মান বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন, দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x