ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞা

‘ডিবি’ পরিচয়ে এলাকায় ঘোরাঘুরি, তালা কাটার সরঞ্জামসহ আটক ৪

দাগনভূঞায় ডিবি পুলিশ পরিচয়ে ঘোরাঘুরির সময় চারজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার সরঞ্জামসহ বিভিন্ন যন্ত্রাংশ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২ নভেম্বর) দুপুরের দিকে পৌরসভার বেতুয়া এলাকার চৌধুরী হাট সড়কে আহমাদিয়া হাফেজিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার দুর্গাবতী গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন (৫৩), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খালাপাড়া গ্রামের মন্টু সরকারের ছেলে গোপাল সরকার (৪৪), মাদারীপুর সদর উপজেলার মাউনসি গ্রামের নূর উদ্দিনের ছেলে মো. রেজাউল (৫২) এবং একই উপজেলার কুলিয়া পলো গ্রামের কালাই হাওলাদারের ছেলে মো. ইউসুফ হাওলাদার (৪১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ওই চারজনকে চৌধুরী হাট সড়কের মাদরাসা ও আশপাশের বাসাবাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পরিচয় জানতে চান। এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তবে পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, বাসাবাড়িতে চুরির উদ্দেশ্যে তারা ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাদের কাছে তালা কাটার সেলাই রেঞ্জ, কাটিং প্লাসসহ বিভিন্ন সরঞ্জাম ছিল।

এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম দৈনিক ফেনীকে বলেন, তারা ডিবি পুলিশ পরিচয় দিয়েছেন কি না, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ তাদের ডিবি পুলিশ, আবার কেউ ডাকাত বলে সন্দেহ করছেন। তবে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। তারা কেন ওই এলাকায় এসেছিলেন কিংবা ডাকাতির কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের কোনো উদ্দেশ্যের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

‘ডিবি’ পরিচয়ে এলাকায় ঘোরাঘুরি, তালা কাটার সরঞ্জামসহ আটক ৪

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x