ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

এসআরবির পৃথক অভিযান

ফেনীতে বিপুল মাদকদ্রব্য জব্দ, গ্রেপ্তার ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১১১ কেজি গাঁজা ও ৫৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে এসআরবি ফেনী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এসআরবি জানায়, সোমবার ভোর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চৌদ্দগ্রামের বিজয়করা এলাকায় পৃথক অভিযান চালানো হয়। রাত ২টা ৪০ মিনিটের দিকে সিপিসি-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজারসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি লবণবাহী ট্রাক থেকে পাঁচ বস্তায় রাখা ১১১ কেজি গাঁজা জব্দ করা হয়। মাদক পরিবহনে জড়িত থাকার অভিযোগে ট্রাক থেকে মো. আজিম আলী (৪০) ও মো. ডাবলু (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এদিন ভোর ৫টা ২০ মিনিটের দিকে চৌদ্দগ্রাম বিজয়করা এলাকায় অভিযান পরিচালনা করেন এসআরবি-৭ ফেনী ক্যাম্পের আরেকটি দল। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে বিদেশি মদ পরিবহনের অভিযোগে মো. সাগর হোসেন (২৮) ও জয়নাল আবেদিন (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে অটোরিকশাটি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ৫৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এসআরবি-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান বলেন, পৃথক দুটি অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ফেনীতে বিপুল মাদকদ্রব্য জব্দ, গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x