ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

ফসল নষ্ট করে পানি নেওয়ার প্রতিবাদ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

ফুলগাজীতে জমির ফসল নষ্ট করে পাইপ বসিয়ে পানি নেওয়ার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গুরুতর আহত ওই কর্মকর্তা বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুলগাজী উপজেলার পূর্ব বসন্তপুর খন্দকার পাড়ার কৃষিজমিতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ওহিদের রহমান (৬৫)। তিনি পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে , প্রতিবেশী হুদা মিয়া ধানখেতের ফসল নষ্ট করে পাইপ বসিয়ে পানি নিচ্ছিলেন। বিষয়টি দেখে ওহিদের রহমান এর কারণ জানতে চান এবং পাইপটি সরিয়ে নিতে বলেন। এতে কর্ণপাত না করায় তিনি নিজের জমিতে বসানো পাইপ সরাতে গেলে হুদা মিয়া তাকে দা দিয়ে মাথায় কোপ দেন।

ওহিদের রহমানের মেয়ে মোমেনা আক্তার সাথী জানান, দা দিয়ে আঘাতের পর তার বাবা হাত দিয়ে প্রতিরোধের চেষ্টা করলে হুদা মিয়া খুন্তি দিয়ে তার পায়ে আঘাত করেন। এ সময় দা ঠেকাতে গিয়ে তার হাতও ক্ষতিগ্রস্ত হয়।

সাথী বলেন, ঘটনার সময় আশপাশে লোকজন ছিলেন না। বাবার চিৎকার শুনে আমার চাচাতো বোন সুমি এগিয়ে আসেন। বাড়ি থেকে ঘটনা দেখতে পেলেও অসুস্থতার কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেতে পারিনি। পরে চাচাতো বোন উর্মিসহ পরিবারের অন্য সদস্যরা গিয়ে বাবাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। 

সাথী আরও বলেন, বাবার হাতে সাতটি সেলাই এবং মাথায়ও সেলাই দেওয়া হয়েছে। বাবাকে হত্যার চেষ্টা ব্যর্থ হওয়ায় হুদা মিয়া জনসমক্ষে তাকে মেরে ফেলতে না পারার জন্য আফসোস প্রকাশ করেছেন। এ ছাড়া হুদা মিয়া এর আগে নিজের দুই ভাইকে মারধরের ঘটনায় কারাভোগও করেছিলেন। 

এদিকে এসব অভিযোগ প্রসঙ্গে জানতে হুদা মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা ও আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আহত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ছেলে ও শ্যালক থানায় এসে অভিযোগ দায়ের করেছেন।

দৈনিক ফেনী

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফসল নষ্ট করে পানি নেওয়ার প্রতিবাদ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x