ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

ছাগলনাইয়ায় সরকারি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৬ থেকে ৭ দিন আগে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার আদালত মাঠ সংলগ্ন শহীদ মিনারের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, পানিতে থাকায় মরদেহটি পচে ফুলে উঠেছে। পরিচয় শনাক্তে ফেনী পিবিআইয়ের একটি দল ফেনী জেনারেল হাসপাতালে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করলেও এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, পুকুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে আঙুলের ছাপ সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে। এ ছাড়া বেতার বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত এক সপ্তাহে এলাকায় কেউ নিখোঁজ হয়েছেন কি না, সেই বিষয়েও খোঁজ নিচ্ছে পুলিশ। পাশাপাশি মরদেহ উদ্ধারের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ছাগলনাইয়ায় পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x