ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

বালিগাঁওয়ে চুরির দায়ে গ্রেপ্তার ২, মালামাল উদ্ধার

ফেনী সদরের বালিগাঁওয়ে চুরির দায়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি করা স্বর্ণালংকার এবং চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ফেনী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। জবানবন্দীতে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, গত ২০ অক্টোবর বিকেল থেকে পরদিন দুপুরের মধ্যে ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি এলাকায় সাখাওয়াত হোসেন ওরফে সুজনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এসময় চোরচক্র বাড়ির দরজা এবং ঘরের ভেতরে থাকা স্টিলের সিন্দুকের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, চুরি হওয়া মালামালের মধ্যে ছিল তিনটি স্বর্ণের চেইন, একটি আংটি, এক জোড়া ঝুমকা, এক জোড়া কানের দুল, এক জোড়া কানের রিং এবং তিনটি নাকফুল। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য দুই লাখ টাকা। এ ছাড়া নগদ ৪ লাখ ৭৯ হাজার টাকা নিয়ে যায় চোর।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, চুরির ঘটনায় গত ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফেনী পৌরসভার বারাহীপুর এলাকা থেকে ১৭ বছর ১০ মাস বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ১ ভরি ২ আনা। এর আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা। এছাড়া চুরির টাকায় কেনা একটি নম্বরবিহীন হলুদ রঙের টিভিএস রাইডার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পরে ওই কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত আটটার দিকে ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে ইসতিয়াক ইসলাম (১৯) নামের আরও এক চোরকে গ্রেপ্তার করে পুলিশ। তারা দুইজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।

দৈনিক ফেনী

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বালিগাঁওয়ে চুরির দায়ে গ্রেপ্তার ২, মালামাল উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x