ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুট

ছবি: দৈনিক ফেনী

সোনাগাজী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছাড়াইতকান্দি এলাকার ছালাম মেম্বার বাড়িতে তালাবদ্ধ ঘরে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আনুমানিক আড়াই ভরি স্বর্ণালংকার ও দামি কাপড়-চোপড় চুরি হয়েছে। চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগী জিয়াউদ্দিন বাবলু (৩৪) সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী জিয়াউদ্দিন বাবলু দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ফেনী শহরের একটি ভাড়া বাসায় বসবাস করেন। মাঝে মাঝে তিনি সোনাগাজী সদর ইউনিয়নের ৩ ছালাম মেম্বার বাড়িতে অবস্থিত নিজের গ্রামের বাড়িতে যান। বাড়িটি সাধারণত তালাবদ্ধ থাকে। গত ২৬ অক্টোবর অথবা ২৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে অজ্ঞাত চোর বাড়ির পাকা ভবনের দোতলার সিঁড়িঘরের ছাদের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা আনুমানিক আড়াই ভরি স্বর্ণালংকার ও দামি কাপড়-চোপড় নিয়ে যায় তারা।

ভুক্তভোগী অভিযোগ করেন, ২৮ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে ফেনী শহরের বাসা থেকে গ্রামের বাড়িতে এসে তিনি ঘরের তালা ভাঙা দেখতে পান। পরে ঘরের ভেতরে মালামাল চুরির বিষয়টি বুঝতে পেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সোনাগাজীতে দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুট

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x