ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

বাড়িতে তালা দিয়ে হাসপাতালে, ফিরে দেখেন ৭ লাখ টাকার মালামাল লুট

ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের শাহপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে তালা দিয়ে নাতির চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। ১১ দিন পর বাড়িতে ফিরে ভাঙা দরজা ও তছনছ করা ঘর দেখতে পান তারা। এ সময় তিন ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ ১২ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করছেন বাড়ির বাসিন্দা বিবি রহিমা।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনায় ফেনী মডেল থানায় অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের হাজী আবদুর রউফ সওদাগরের বাড়ির পাশে মৃত আবুল কাশেমের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। বিবি রহিমা মৃত আবুল কাশেমের স্ত্রী। তার ছেলেরা প্রবাসে থাকেন। তিনি পুত্রবধূ ফাহিমাকে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন।

অভিযোগে বিবি রহিমা উল্লেখ করেন, গত ১৭ অক্টোবর তার নাতি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ১০টার দিকে তিনি ও তার পুত্রবধূ বাড়ির দরজা-জানালা এবং মূল ফটকে তালা দিয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে যান। সেখানে নাতিকে ভর্তি করার পর তারা চট্টগ্রামে অবস্থান করছিলেন।

গত ২৮ অক্টোবর পাশের বাড়ির এক আত্মীয়ের মাধ্যমে তিনি জানতে পারেন, তাদের বসতঘরের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। খবর পেয়ে পুত্রবধূকে হাসপাতালে রেখে তিনি বাড়িতে ফিরে আসেন। পরে আশপাশের লোকজনকে সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করে চুরির বিষয়টি দেখতে পান।

অভিযোগে উল্লেখ করা হয়, চোরচক্র বাড়ির পেছনের লোহার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে ভারী যন্ত্রের সাহায্যে স্টিলের আলমারির দরজা ভেঙে ফেলে। আলমারির ড্রয়ারে রাখা তার ও পুত্রবধূর ব্যবহৃত মোট তিন ভরি স্বর্ণালংকার, একটি বাটন মোবাইল ফোন ও দুটি পাওয়ার ব্যাংক নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য সাত লাখ টাকা। এ ছাড়া মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক দুটির মূল্য ১২ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিবি রহিমার জানান, গত ১৭ অক্টোবর রাত ১০টা থেকে ২৮ অক্টোবর রাত ১২টার মধ্যে কোনো একসময় এ চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে তারা একা থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বাড়িতে তালা দিয়ে হাসপাতালে, ফিরে দেখেন ৭ লাখ টাকার মালামাল লুট

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x