ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

নাজির রোডে ব্যবসায়ীর বাসায় চুরি, পাঁচ মাসেও অধরা রয়ে গেল চোর

ফেনী শহরের নাজির রোডের দাওয়াখানা প্রেসের মালিক আবদুর রহমান আলমগীরের বাসায় চুরির ঘটনার পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো অধরা রয়ে গেছে চোর, উদ্ধার করা যায়নি চুরির মালামাল। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ না থাকায় চোর শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশের এ দাবির প্রেক্ষিতে ভুক্তভোগী ব্যবসায়ী আবদুর রহমান আলমগীর জানান, সিসিটিভি ফুটেজ থাকার পরও ঘটনার পাঁচ মাসেও চোর শনাক্ত বা মালামাল উদ্ধার করতে না পারা দুঃখজনক। আমার মামা একজন বিচারপতি, তিনি ফোন করে পুলিশকে বলার পরও চোর ধরতে তেমন তৎপরতা দেখা যায়নি।

এর আগে ২৫ মে কোরবানির ঈদের দুইদিন আগে গরু কিনতে মোহাম্মদ আলী বাজারে যান ব্যবসায়ী আবদুর রহমান আলমগীর। এসময় পরিবারের সদস্যরা বাসায় ছিলেন না। পাশের ভাড়াটিয়ার কাছ থেকে ফোনে চুরির খবর পেয়ে তিনি গরু না কিনে দ্রুত শহরের নাজির রোডের আবু লাইস লেনের বাসায় এসে দেখেন বাসার জানালার গ্রীল কাটা। বাসায় প্রবেশ করে তিনি দেখেন আলমারি ভেঙে সেখান থেকে দেড় ভরি স্বর্ণসহ নগদ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় থানায় অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল জানান, চোর ধরতে ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি তদন্ত চলছে।

দৈনিক ফেনী

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নাজির রোডে ব্যবসায়ীর বাসায় চুরি, পাঁচ মাসেও অধরা রয়ে গেল চোর

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x