ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

স্বাস্থ্য বিভাগের অভিযান

নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ফেনী শহরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত মনিটরিং ও তদারকির অংশ হিসেবে তিনটি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছে জেলা স্বাস্থ্য বিভাগের একটি দল। এ সময় লাইসেন্স না থাকায় নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামানের নির্দেশনায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শক দল নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নিরাময় ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে।

পরিদর্শন দলে ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম ফাহাদ এবং এমটি ল্যাব মাইনউদ্দিন। এ সময় জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার শামীমা আক্তার উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী পরিদর্শনের সময় প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি, ফায়ার সার্ভিস লাইসেন্স ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের লাইসেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়। পাশাপাশি অভ্যর্থনা ও নমুনা সংগ্রহ কক্ষ, এক্স-রে ও ল্যাবের অবকাঠামোগত সুবিধা, যন্ত্রপাতির মান ও কার্যকারিতা এবং জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলোও সরেজমিনে দেখা হয়।

পরিদর্শনকালে নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

এ ছাড়া ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিরাময় ডায়াগনস্টিক সেন্টার, মেডিস্ক্যান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে একজন ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার করেনÑএমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে জেলা স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা জানান, সতর্কতা হিসেবে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে যেন ওই ভুয়া চিকিৎসক না বসেন সেজন্য প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়েছে। তবে তিনি ওই চিকিৎসকের পরিচয় প্রকাশ করতে অপরাগতা জানান।

দৈনিক ফেনী

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x