ফেনী সদর সার্কেল অফিস পরিদর্শন করেছেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গতকাল বুধবার (২৮ অক্টোবর) তিনি ফেনী সদর সার্কেল অফিস পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম।
পরিদর্শনকালে পুলিশ সুপার সদর সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় তিনি অফিসের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পুলিশ সুপার মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সদর সার্কেলের আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও তৎপরতার সঙ্গে পরিচালনার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
তিনি অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন।