ফেনী    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ

সড়ক দুর্ঘটনার হার কমাতে লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। গতকাল বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও সড়ক বিভাগের সহযোগিতায় ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে ফেনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাস্তাঘাটের সংখ্যাও বেড়েছে। দুর্ঘটনা রোধে সবার মধ্যে সচেতনতা প্রয়োজন। সড়ক দুর্ঘটনা এখন সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। এর পেছনে নানা কারণ রয়েছে। চালকদের অনেকের লাইসেন্স নেই, প্রশিক্ষণের অভাব রয়েছে। অনেকে গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলেন। ফিটনেসবিহীন গাড়ি কোনোভাবেই সড়কে চলতে দেওয়া যাবে না। এসব বিষয়ে প্রশাসনের পাশাপাশি সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, লাইসেন্সবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে পারলে দুর্ঘটনার হার কমে আসবে। একই সঙ্গে লাইসেন্সবিহীন চালকদেরও নিয়ন্ত্রণ করতে হবে। এসব অনিয়ম বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ফেনীতে কতসংখ্যক অটোরিকশা চলাচল করবে, তা নির্ধারণ করা হবে। বিভিন্ন জেলা থেকে আসা অপরাধী এবং শিশুরাও এসব অটোরিকশা চালাচ্ছে। এসব বিষয় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান বলেন, ফেনীর অনেক চালকের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। এখানে অল্প জায়গাজুড়ে হাইওয়ে থাকলেও সড়ক দুর্ঘটনার ঘটনা অনেক বেশি ঘটে। বিশেষ করে মোটরসাইকেলচালকদের সচেতন হতে হবে। এসব বিষয়ে চালকদের সতর্ক থাকতে হবে।

জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক আলী আশরাফ বলেন, একজন চালককে বিরতিহীনভাবে পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালানো উচিত নয়। গাড়ি চালানোর সময় পূর্ণ মনোযোগ থাকতে হবে এবং গাড়ির ফিটনেস নিশ্চিত করতে হবে। কোনো চালক যেন মাদকাসক্ত না হন, সে বিষয়ে মালিক ও চালক সমিতিকে খেয়াল রাখতে হবে। কারণ, কোনো মাদকাসক্ত ব্যক্তি অন্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, ফেনী বিআরটি’র ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আল ফায়সাল, সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জাফর উদ্দিন, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, নিরাপদ সড়ক চাই-এর সাধারণ সম্পাদক নুরুল হুদা হুদন এবং নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x